সর্বশেষ

অপ্রতিম হত্যা

আইফোনের লোভেই অপ্রতিমকে হত্যা: আসামিদের জবানবন্দি

ছবি তোলা ও টিকটক করার সূত্রে পরিচয়। এরপর ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের আইফোনের প্রতি লোভ থেকে হত্যার পরিকল্পনা করা হয় সাত দিন আগেই। ছবি তোলার কথা বলে তাকে কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নেওয়া হয়। সেখানে প্রথমে তার আইফোন নেওয়া হয়। ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কোদালের হাতল দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়। পরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মোবাইল ফোন ছিনিয়ে নিতেই হয়তো অপ্রতিমকে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মোবাইল ফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে।